সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

শালিখা মাগুরা সংবাদদাতাঃ

মাগুরার শালিখায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাস্কুল মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি মনীষা কর্মকার,সহকারি জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর হোসেন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মমিন উদ্দিন৷

 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে উপজেলার ১০২টি স্কুল প্রতিযোগিতায় অংশ নেয়।এতে সাংস্কৃতিকক অনুষ্ঠান,দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্যসহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর