সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে।

আজ বিকালের দিকে এ অভিযানে ৭ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহী অফিসার হাসিনা মমতাজ জানান, পণ্য পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর লঙ্ঘনের দায়ে উপজেলার আড়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এই সময় আড়পাড়া বাজারে চাউল ব্যবসায়ী আবু হেনাকে ২ হাজার টাকা,উদয় সাহাকে ২ হাজার, মুদি দোকান সুরমান মোল্যাকে ৫০০,প্রকাশ সাহাকে ১ হাজার,আল আমিনকে ৫০০,মুকুলকে ২ হাজার ও চিন্তাহরণ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহ শালিখা থানার পুলিশ  সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর