সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় পলিথিন মুক্ত বাজার গড়তে বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

 

পলিথিন মুক্ত বাজার গড়তে মাগুরার শালিখায় বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। তিনি গতকাল বিকালে উপজেলা সদর আড়পাড়া বাজারের দুই শতাধিক পথচারী ও সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বাজার থেকে পলিথিন মুক্ত করতে এই ব্যাগ বিতরণ করেন৷ এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম,ইউডিএফ কর্মকর্তা মোঃ ইবাদ আলী,ইউএনওর সিএ মোঃ জাহিদুল ইসলাম,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমূখ৷ উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের পলিথিন ব্যবহার না করে কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান৷ পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,

শালিখা উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ২০ জন উপকারভোগী মহিলাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ-পূর্বক সেলাই মেশিন দেয়া হবে৷ যে মেশিনের মাধ্যমে কাপড়ের তৈরি ব্যাগ তৈরি করে  সাধারণ জনগণের মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করার প্রকল্প হাতে নিয়েছি৷ এতে কিছু মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হবে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর