শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় ও শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এই টিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷