সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার  শালিখায়  “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গবার ১৪ জানুয়ারি বেলা ১১টায় মাগুরার শালিখা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ অহিদুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়র মোঃ সৈয়েব আক্তার,সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম সহ উপজেলায় কর্মরত সকল দপ্তর এর কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তারণ্যের উৎসব অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানে  প্রধান অতিথি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে সকলের পরামর্শ লিপিবদ্ধপূর্বক শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর