শালিখা মাগুরা প্রতিনিধিঃ
শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপন হয়েছে। আজ বুধবার সকাল ১০ টাই শালিখা হাসপাতালের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সাইমুন নেছা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পুষ্ট সপ্তাহ-২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ এসময়
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শাহারীন সুলতানা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার প্রমূখ৷