সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ‘স্মরণ সভা’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের  আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর সভাপতিত্বে আয়োজিত স্বরণ সভার বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সাহারিন সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা নাসিমা খাতুন, পল্লীবিদ্যুৎ এর ডি জি এম মোঃ আলমগীর হোসেন, ইউডিএফ কর্মকর্তা মোঃ ইবাদ আলী,উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক লিয়াকত আলী শিকদার,সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জণ শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, ছাত্রজনতার পক্ষে ফারহান ইসলাম শাকিল৷  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়৷

সভায় অধিকাংশ বক্তারা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের যথাযথ ভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। সকল ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটিয়ে সমতা আনতে হবে। শিক্ষক ও বড়দের সম্মান করতে হবে৷ সকল ছাত্রদের শিক্ষার দিকে মন দিতে হবে৷ বর্তমান শিক্ষা থেকে সরে গিয়ে আমাদের সকলকে আগের শিক্ষায় ফিরে যেতে হবে৷  সভা শেষে নিহত শহীদদের স্বরণে এক দোয়া অনুষ্ঠিত হয়৷ দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ বিলাল হোসেন৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর