সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ছাত্রদলের মশাল মিছিল, পকেট কমিটির বিরুদ্ধে ক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন কলেজে নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।

অভিযোগ উঠেছে, এসব কমিটিতে বিবাহিত, সন্তানের পিতা এবং ছাত্র রাজনীতির অযোগ্য ব্যক্তিদের দিয়ে একচেটিয়াভাবে পকেট কমিটি গঠন করা হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, রাজপথের পরীক্ষিত এবং ত্যাগী কর্মীদের উপেক্ষা করে অযোগ্যদের দিয়ে দলীয় স্বার্থে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে।

এর প্রতিবাদে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদর আড়পাড়া যশোর-মাগুরা মহা সড়কে এক বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন স্থানীয় ছাত্রদলের প্রায় দুই  শতাধিক নেতাকর্মী।

মিছিলে অংশগ্রহণকারীরা  বলেন  অবৈধ পকেট কমিটি বাতিল করো ‘ত্যাগীদের মূল্যায়ন চাই, টাকা খাওয়া কমিটি বাতিল চাই, একতরফা কমিটি বাতিল চাই এমন স্লোগান দিতে দিতে থাকে নেতাকর্মীরা৷ মশাল মিছিলটিতে নেতৃত্ব দেন আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ৷ বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুন্সী হাবিব উল্লাহ পাভেল, উপজেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হোসেন মৃধা প্রমূখ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর