শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা সংবাদদাতাঃ
মাগুরার শালিখা উপজেলার নাঘোষা গ্রাম থেকে চুরি করা গরু কসাইয়ের কাছে বিক্রির সময় আল মামুন মোল্লা নামের এক গরু চোরকে আটক করেছে পুলিশ। চুরি যাওয়া গরুর মালিক মোঃ কালাম শিকদার গোপন সূত্রে জানতে পারেন চোর সীমাখালী বাজারের মাংস ব্যবসায়ী শরিফুল ইসলামের নিকট গরু বিক্রির প্রস্তাব দিয়েছে। তখনই কালাম শিকদার শালিখা থানা পুলিশের সহযোগিতা নিয়ে আসামী স্থানীয় ছান্দড়া গ্রামের মৃত তহিদুর রহমানের ছেলে আল মামুন মোল্লাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই উপজেলার হাটবাড়িয়া গ্রামের জাফর মোল্যার ছেলে মোঃ বাহারুল মোল্যার বাড়ি থেকে গরু দুইটি উদ্ধার করে করে পুলিশ। চোর বাহারুল মোল্যা পালিয়ে যান। গরুর মালিক কালাম শিকদার ধৃত দুই চোরসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন শালিখা থানায়।