শহিদুজ্জামান চাঁদ,শালিখা(মাগুরা) সংবাদদাতাঃ
মাগুরার শালিখা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আড়পাড়া ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ৩ জানুয়ারি। আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রাজীব হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব এবং বর্তমান জেলা বিএনপির সম্মানীত সদস্য মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন, শালিখা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন শিকদার, উপজেলা কৃষক দলের আহবায়ক ইলিয়াস হুসাইন, কৃষক দলের সদস্য সচিব, তুহিন মুন্সি,উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান জাহিদ, উপজেলা জাসাস এর আহবায়ক মনিরুজ্জামান বিশ্বাসসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।