শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার বিকালে উপজেলা কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন শিকদার,,উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন,কৃষকদলের সদস্য সচিব মোঃ তুহিন মুন্সী,সিনিয়র যুগ্ম আহবায়ক আল আজাদ,যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাহিদুর রহমান,শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন,ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব নাহিদুল ইসলাম সহ বিএনপি,কৃষকদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷