সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা। আজ শুক্রবার বিকালে উপজেলার তালখড়ি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়।

সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন করা হয়। লাঠি খেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিএনপি নেতা মোঃ কাতেমুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন শিকদার, যুবদল নেতা মুন্সী নয়নুজ্জামান নয়ন, মাসুদ মুন্সী, ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,সাংগঠনিক সম্পাদক এইচ এম রাজিব প্রমূখ।লাঠি খেলায় শালিখার দিঘী,ঝিনাইদহ,মাগুরা ও শৈলকুপার মোট চারটি দল অংশগ্রহণ করে। খেলায় নারী পুরুষ সহ হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর