সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় এসডিএফ এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় এসডিএফ মাগুরা জেলার আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মাগুরা জেলা অফিস এর আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, মোঃ জাকির হোসেন মাগুরা জেলা ব্যবস্থাপক এসডিএফ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আব্দুল ওহাব জেলা কর্মকর্তা (জীবিকায়ন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,প্রাণি সম্পাদক কর্মকর্তা শাহারিন সুলতানা, আব্দুল আওয়াল উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া,সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া,যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন,জনস্বাস্থ্য কর্মকর্তা গোলাম শরিফ।

কর্মশালায় প্রধান অতিথি মোঃ বনি আমিন বলেন, সমন্বিত কর্মসূচির সহায়তায় দারিদ্র বিমোচনের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও বিপদাপন্নতা হ্রাস এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করছে এসডিএফ।

তিনি আরও বলেন,গর্ভবতী নারীর স্বাস্থ্য, পুষ্টি ও নরমাল ডেলিভারী তে স্বাস্থ্যকর্মীদের যথাযথ চেষ্টা অব্যাহত রাখবেন বলে আমি আশা করি।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর