সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় এতিম ও অসহায়দের মাঝে  কম্বল বিতরণ করলেন ইউএনও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, এতিম ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে  প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  উপজেলার সমাজ সেবা অফিস প্রাঙ্গন সহ উপজেলার বিভিন্ন গ্রামে  গরীব, অসহায়,দুস্ত ও ভূমিহীন মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন  উপজেলার  আড়পাড়া,বুনাগাতী,গঙ্গারামপুর,শতখালী,ধনেশ্বরতী,

তালখড়ি  সহ উপজেলার বিভিন্ন এলাকার  এতিম ও অসহায়দের হাতে কম্বল তুলে দেন৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ ৷

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, আপনারা যানেন গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন এতিম খনা,অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে৷ আজ প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে যে কম্বল এসেছে, সেই কম্বল বিতরণ করা হচ্ছে৷ আশা করি আমাদের,এ কম্বল বিতরণ কার্যক্রম যা পুরো শীতকাল জুড়ে অব্যহত থাকবে৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর