সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় এতিম ও অসহায়দের মাঝে ১৮০০ পিচ কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ 

মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, এতিম ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে মাঝে ১৮০০  পিচ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার  আড়পাড়া মাধ্যমিক বালিক বিদ্যালয় প্রাঙ্গন সহ উপজেলার বিভিন্ন গ্রামে  গরীব, অসহায়,দুস্ত ও ভূমিহীন মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর উদ্যোগে উপজেলার আড়পাড়া,বুনাগাতী,গঙ্গারামপুর,শতখালী,ধনেশ্বরতী,

তালখড়ি  সহ উপজেলার বিভিন্ন এলাকার  এতিম ও অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন সহকারি কমিশনা (ভূমি) এম সাব্বির হাসান ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া৷ এসময় উপস্থিত ছিলেন,শালিখা প্রেসক্লাব এর সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ ৷

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান বলেন, আমাদের এ কম্বল বিতরণ কার্যক্রম যা পুরো শীতকাল জুড়ে অব্যহত থাকবে৷  তিনি আরো বলেন, উপজেলায় যত হতদরিদ্র,দুস্ত ও এতিম আছে তাদের একটি তালিকা করে কম্বল  বিতরণ করা হচ্ছে৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর