সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ইট ভাটা মালিক শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

ইট ভাটা বন্ধের প্রতিবাদে ও লাইসেন্স নবায়নের দাবিতে মাগুরার শালিখায় ইটভাটা মালিক সমিতি ও শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ ৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর নিকট স্বারকলিপি প্রদান করে৷ সেখানে উপস্থিত ছিলেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মাছুদ আলম,সাধারণ সম্পাদক মোঃ আলেপ মীর,বন্ধু ইটভাটার মালিক আনিসুর রহমান মিল্টন মুন্সী৷ স্বারকলিপি প্রধান শেষে ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মাছুদ আলম সাংবাদিকদের উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন৷ তিনি বক্তব্যে বলেন, আমরা সকল নিয়মনীতি মেনে নবায়ন আবেদন দেওয়ার পরও কর্তৃপক্ষ আমাদের লাইসেন্স নবায়ন করছে না৷ পক্ষান্তরে প্রশাসন ভাটা বন্ধ করে হাজার হাজার শ্রমিকের রুটিরুজি কেড়ে নিয়েছেন৷ আমরা অনিবল্বে লাইসেন্স নবায়ন ও ভাটা চালুর জোর দাবী জানাচ্ছি৷ এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, হাইকোর্টের নির্দেশে ভাটাগুলো বন্ধ করা হয়েছে৷ পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত তা বন্ধ থাকবে৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর