সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় আগুনে পুড়ে যাওয়া পরিবারকে সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা, মাগুরা :

শালিখায় ফ্রিজের কম্প্রেসার বাস্ট হয়ে পুড়ে ছাই হয়েছে প্রতিবন্ধী সুমন কর্মকার(৪২)। আজ রবিবার সকাল ৯ টার সময় শালিখা উপজেলার আড়পাড়া বাজারের কালিগঞ্জ রোডের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা শালিখা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

কিন্তু ততক্ষণে বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়৷ ঐ সময় ঘরে সুয়ে থাকা অসুস্থ্য প্যারালাইস্ট রোগি  সুমন কর্মকার নামের এক প্রতিবন্ধী নিহত হয়। আগুনে পুড়ে কমপক্ষে নগত ২ লাখ টাকা সহ ঘরের আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়৷ এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরার একটি টিম৷ এছাড়াও শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নগদ ১৫ হাজার টাকা ও কিছু চাল,ডাল কম্বল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সহযোগিতা করেন৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, প্রাকৃতিকদূর্যোগ বা অগ্নি কান্ডে কেউ মারা গেলে সরকারি সহায়তা প্রদান করা হয়৷ অগ্নিকান্ডে মৃত্য সুমন কুমারের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা ও কিছু নিত্যপ্রয়োজনীয় মালামাল দেওয়া হলো৷ পরে আরও ১৫ থেকে ২০ হাজার টাকা সহ ঘরের টিন প্রদান করা হবে৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ  রাসেদুল ইসলাম৷

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর