সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়- ভলোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে-শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না- মোনায়েম হোসেন মুন্না 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরাঃ

জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম হোসেন মুন্না বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, নেতাকর্মীদের ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে৷ দেশ নায়ক তারেক রহমান বলেছেন৷

মানুষকে বেশি বেশি ভালো কাজ করতে হবে৷ ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে৷ মনে রাখবেন, শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না৷ তিনি বলেন দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছেন৷ তার দোসররাও গা- ঢাকা দিচ্ছেন৷ আজ

বুধবার বিকাল সাড়ে ৩টায় মাগুরার শালিখা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম হোসেন মুন্না এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিলটন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী সোহেল রানা, সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন,যুবদল নেতা রিয়াজ মোল্যা,তবিবুর রহমান,অরুপ সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান, সদস্য সচিব গোলাম কিবরিয়া, কৃষক দলের আহবায়ক ইলিয়াস হুসাইন,সদস্য সচিব তুহিন মুন্সি,শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, সদস্য সচিব তিতাস বিশ্বাস সহ,জেলা ছাত্র দল নেতা,ফারদিন হাসান সুমন,ফিরোজ হোসেন মৃধা,বিএনপি,সোহাগ মোল্যা সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি আব্দুল মোনায়েম হোসেন মুন্না জনসাধাণের  মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর