সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

র‌্যাবের অভিযানে কুষ্টিয়ায় সেকোম হত্যা মামলার আসামী রাসেল গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নিহত হয় সেকোম (৪৫) নামের এক ব্যক্তি। নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন সেকোম আলীর স্ত্রী। এ মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় (বুধবার ৪সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সদর উপজেলার দহকুল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন। তথ্যসূত্রে জানা গেছে, গত ৬আগষ্ট কুষ্টিয়া সদর থানাধীন নওয়াপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বাড়ি ফেরার সময় দুষ্কৃতকারীদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে নওয়াপাড়া এলাকার মৃত খেজমত এর পুত্রে সেকোম (৪৫)মৃত্যুবরণ করেন। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। তবে হত্যা মামলার উক্ত এলাকার প্রধান আসামী টাইগার মামুন গংয়ের ১২ জন এখনো পলাতক রয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, পলাতক আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে উক্ত মামলার একজন আসামী দহকুল্লা বাগানপাড়ায় পালিয়ে আছে। এমন সংবাদে সেখানে র‌্যাব অভিযান পরিচালনা করে দহকুলা বাগানপাড়ার সেকেন আলীর পুত্র রাসেল (৩২) কে গ্রেফতার করেন। তিনি উক্ত মামলার এজাহারনামীয় ১২নং আসামী বলে জানা যায়। পরে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর