রাইসুল ইসলাম অপু, মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও সেখানকার নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রোহিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কার ছিদ্দিক।

এসময় তিনি প্রতিটি পূজা মন্দিরে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দর সাথে কুশল বিনিময় করে তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
পূজা মন্দির পরিদর্শন কালে আবু বক্কার ছিদ্দিক বলেন, সনাতন সম্প্রদায়ের এই উৎসব হাজার বছরের ঐতিহ্য বহন করে চলেছে। এটি বাঙালি জাতির সংস্কৃতির অংশ। বিএনপি এ ঐতিহ্যকে সম্মান করে এবং নিরাপত্তা বিধান নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বার্তা স্পষ্ট এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সবার ঐতিহ্য। এই ঐতিহ্যকে সকলে মিলে রক্ষা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, রোহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়া, রোহিতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক রায়সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।