রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন (বিআরএসএ) ২০২৫-২৬ কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি যশোর জেলা রেজিস্ট্রার মো. আবু তালেব কে সদর দলিল লেখক বৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে দলিল লেখক ফারুক আহম্মেদ বাবু ও কাজী বাপ্পীর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য. গত শনিবার (১১ জানুয়ারি) ৪২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মো. শাহিদুর রহমান, কমিশনার মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও মফিজুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।
সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান। মহাসচিব নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আবদুল্লাহ।