সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোর বেনাপোল থেকে বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্টথানার পুটখালী সিমান্ত থেকে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করে ফেনসিডিল উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পুটখালী সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী পশ্চিমপাড়া নামক স্থান দিয়ে মাদক চোরাকারবারীরা ভারত হতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় পুটখালী বিওপি’র একটি টহল দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামার সংকেত দিলে চোরাকারবারীদের সাথে থাকা বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৮৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। তিনি আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোন প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে ও জানান বিজিবি কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর