সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে যুবা অধিনায়ক তামিমকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু , যশোর প্রতিনিধি :

যুব এশিয়া কাপে শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশোরের সন্তান আজিজুল হাকিম তামিমকে সংবর্ধনা দিয়েছে যশোর জেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 

আয়োজনে বক্তব্য রাখেন সংবর্ধিত আজিজুল হাকিম তামিম, তার পিতা হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শ্রীনিবাস হালদার, সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ। অনুষ্ঠান সঞ্চালন করেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। এসময় তামিমের প্রথম কোচ আজিমুল হকসহ সাবেক বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

 

তামিম তার বক্তব্যে বিভিন্ন সময় পাশে থাকা সকলের প্রতি কৃতিত্ব প্রকাশ করেন। সেই সাথে যাতে যশোর থেকে আরও নতুন ক্রিকেটার উঠে আসে সেজন্য জেলার বয়স ভিত্তিক ক্রিকেটারদের প্রতি নজর দেয়ার আহ্বান জানান।

 

তামিম যশোরের মুখ উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, বয়স ভিত্তিক ক্রিকেটের এশিয়া কাপ এসেছে তামিমের হাত ধরে। আগামী যুব বিশ্বকাপ আসবে তামিমের হাত ধরে। সেই সাথে তামিমের হাত ধরে ক্রিকেটের মূল বিশ্বকাপও একদিন বাংলাদেশ দল জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর