সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোর চৌগাছায় বাস চাপায় এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি –

যশোরের চৌগাছায় বাস চাপায় এক স্কুটি আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৩৮) উপজেলার তাহেরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। বুধবার দুুপরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে শিশুতলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুুপরে চৌগাছা থেকে একটি যাত্রীবাহি বাস যার নং ঢাকা মেট্রো – ব-১৪-৬৭১৩ কোটচাঁদপুরের উদ্যেশে ছেড়ে যায়। পথিমধ্যে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা নামক স্থানে পৌছে স্ক্রুটি আরোহী জাহাঙ্গীর আলমের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর সড়কের উপর ছিটকে পড়ে এ সময় বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে যাত্রীবাহি বাসটি স্থানীয়রা আটক করেন।

নিহতের মেজে মামা রিজাউল ইসলাম বলেন, জাহঙ্গীর হোসেন তার ভাগ্নে ওর গ্রামের বাড়ি পার্শ্ববর্তী তাহেরপুর গ্রামে। ছোট বেলাতেই তার মায়ের সংসার বিচ্ছেদ হলে সে আমাদের বাড়িতে (চন্দ্রপাড়ায়) চলে আসে এবং এখানেই সে বড় হয়। বুধবার একটি প্রয়োজনীয় কাজে কোটচাঁদপুর উপজেলাতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর