সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ৫০ জন‌ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরে ৫০ জন‌ শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গ্লোবাল রিলিফ ট্রাস্ট- জিআরটির উদ্যোগে রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, এটি মহতি উদ্যোগ। এ কাজের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ ধরণের কাজ অব্যাহত থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দুঃখ লাঘব করা সম্ভব হবে। আমাদের আচরণের মাধ্যমে কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের পক্ষে সকল মানুষের কাছে পৌঁছানো অসম্ভব। আপনারা সহায়তা করলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে আমরাও দাঁড়াবো।

অনুষ্ঠানে আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ, জিআরটি’র লন্ডন প্রোগ্রামের প্রধান ইকবাল আহমেদ জব্বার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রধান নির্বাহী মোঃ আশরাফুল ইসলাম, জিআরটি’র দায়িত্বশীল মাসুদুর রহমান ও মরিয়ম মাসুদ বক্তব্য রাখেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর