সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোর পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু’র অবৈধ দশটি পার্কা দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড় পৌরসভা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
যশোর পৌরসভা সূত্রে জানাযায়, মফিজুর রহমান ডাবলু’র একের পর এক পৌরসভার নোটিশ অমান্য করে অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে বহাল তবিয়াতে ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সর্বশেষ তাকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় ২৪ ঘন্টার নোটিশ প্রদান করা হয়। কার্যত ২৪ ঘন্টার নোটিশ দেড় মাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে বহাল তবিয়াতে ছিলেন। পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগের প্রতাপশালীর নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় মোট চারবার নোটিশ প্রদান করে পৌর কর্তৃপক্ষ। তবে নোটিশ প্রাপ্তির দেড় মাস অতিবাহিত হলেও মফিজুর রহমান ডাবলু অবৈধ স্থাপনা অপসারণ করেননি। বরং মফিজুর রহমান ডাবলু নোটিশের বিরুদ্ধে আইনী নোটিশ পাঠান। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দশটি পার্কা দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী শরীফ হাসান।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, মফিজুর রহমান ডাবলুকে চার বার নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তিনি না মেনে উল্ট আইনী নোটিশ পাঠাই। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী আজ দুপুর থেকে অভিযান চালানো হয়। অবৈধ্য ভাবে দখলে থাকা দশটি পাকা দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর