সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে স্বামীর হাতে স্ত্রী খুন

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ তার স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫) এর হাতে নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ৷

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, তবে তাদের কন্যা সন্তান বাবার সঙ্গেই বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে দ্বিতীয় স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো।

ঘটনার দিন সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঘটনার সংবাদ শুনে যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এসআই মোঃ মিজানুর রহমান সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছে। পুলিশ হত্যার সঠিক কারণ উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু,যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর