সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ, বখাটের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

যশোর সদরের লেবুতলা এলাকায় এক স্কুলছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হায়াতুন রহমান সুজন (২৬) নামে এক বখাটের বিরুদ্ধে যশোর সদর আমলী আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

মামলার অভিযোগে বাদী জানান, তার ১৪ বছর বয়সী মেয়ে স্থানীয় লেবুতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে সুজন প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং অশ্লীল প্রস্তাব দিত। গত ১৫ মার্চ দুপুরে মেয়েটি বাড়ির গোসল খানায় গোসল করার সময় সুজন গোপনে ভিডিও ধারণ করে। মেয়েটি টের পেয়ে চিৎকার করলে সুজন পালিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগীর বাবা। বাদী আরো অভিযোগ করে বলেন, মামলা তুলে নেওয়ার জন্য সুজন বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এবং ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে সুজন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আদালতের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর