সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও থানা ঘেরাও

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থীদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সকল মসজিদে নিষিদ্ধ ঘোষণা এবং বাংলাদেশে সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে শহরের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে যশোর কোতোয়ালী মডেল থানা ঘেরাও করে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন যশোর জেলার ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থীগণ।

 

যশোর ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজামের সার্থী আব্দুল মান্নান, রুহুল আমিন, আবু যর বলেন, যশোরে সাদপন্ত্রীরা মার্কাজ মসজিদের পার্শ্ববর্তী তাদের অবৈধভাবে দখলকৃত ভবন রয়েছে। তাদেরকে মার্কাজ মাদ্রাসার মধ্যে লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র জমা করতে দেখা গেছে এবং সে রাতেই তারা এগুলো সাথে নিয়ে টঙ্গী ময়দানে যায়। এ ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িতদের ও হামলার ইন্ধনদাতাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। যশোরের মার্কাজ মসজিদসহ সকল মসজিদে এই সন্ত্রাসী জামাতকে (সাদপন্ত্রী) নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি।

 

তারা আরও জানান, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে ঢাকার টঙ্গী ইজতেমার ময়দানে বিতর্কিত মাওলানা সাদ অনুসারীরা শূরায়ী নেজামের ঘুমন্ত সাথীদের প্রতি অতর্কিত সন্ত্রাসী হামলা, নির্মম হত্যাকান্ড ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট, খুন ও জখমের ভয়াবহ চিত্র দেশবাসীর সামনে পরিস্কার হয়েছে।

 

ইতিপূর্বে ২০১৮ সালের ১লা ডিসেম্বরে তারা এরকম হত্যাকান্ড ঘটিয়েছিল। এর থেকে বুঝাযায়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এজন্য তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা এবং যশোর জেলা মার্কাজ ও মাদরাসাসহ প্রতিটি মসজিদে তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানাই।

 

যশোরে তবলীগ জামায়াত (সাদপন্থী) সূরা এসএম ইয়ামিন রহমান বলেন, পুরাতন কসবার সইদুল ইসলাম মার্কাজ’র পার্শ্ববর্তী ভবনের জমি দান করেন এবং এ জমিতে ভবন নির্মানের অর্থায়ন করেন মিড টাউনের মালিক ওবায়দুল হক। এটা সাদপন্থীদের নিজস্ব ভবন; এটা অবৈধ্য বা দখলকৃত জায়গা নয়।

তিনি আরো বলেন, জোবায়েরপন্ত্রীরা মিথ্যা বানোয়াট ও উদ্ভাট কথা বলছে। আমরা নয়; বরং জোবায়েরপন্ত্রী সন্ত্রাসীরা লাঠিসোঠা, অস্ত্র নিয়ে টঙ্গী মাঠ দখল করে রাখে।

 

এবিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হবে। সেখানে কথা বলে সকল সমস্যার সমাধান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর