সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে যুবতীকে গণধর্ষণ ছাত্রদল নেতা সহ আটক ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

যশোর প্রতিনিধি,

যশোরের গদখালীতে ফুল কিনতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। রোববার (১৬ মার্চ) ইফতারের আগে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার তরুণীর থানায় জানালে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।

আটককৃতরা হলো- গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পটুয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল মামুন হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত, বেলেমাঠ গ্রামের জাবেদ হোসেন ও পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান।

পুলিশ জানিয়েছে, মণিরামপুরের হরিহরনগর থেকে ফুলের রাজধানীতে বেড়াতে এসে গদখালী ফুলমোড়ে জাবেদ হোসেনের দোকানে ফুল কিনতে যান ওই তরুণী। এসময় জাবেদ তাকে ফুল বাগানে নেওয়ার কথা বলে অন্যান্য আসামিদের ডেকে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে ওই তরুণীকে হেফাজতে নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান। ওই যুবতী স্বামী পরিত্যক্তা ছিলেন।

এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা জানান, এ ঘটনার দায় ছাত্রদল নেবে না। ইতোমধ্যে ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু,
যশোর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর