সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬৩ বার পঠিত

যশোর প্রতিনিধি:

পড়া না পারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করেছেন নাসির উদ্দিন নামে একজন প্রধান শিক্ষক। তার অমানুষিক নির্যাতনে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গত বুধবার (৩০ এপ্রিল) যশোরের ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত শিক্ষার্থীর মা আমেনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় তার মেয়ে নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে তিনি খবর পান পড়া না পারার কারণে প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার মেয়েকে তলপেটে তিনটি লাথি মেরে গুরুতর আহত করেছেন। এখবর পাওয়ার পর তিনি দ্রুত স্কুলে ছুটে যান এবং অচেতন অবস্থায় তার মেয়েকে নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এবিষয়ে হাসপতালে কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটি তলপেটে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে গোপনাঙ্গ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। মেয়েটির চিকিৎসা চলছে দ্রুত সুস্থ হয়ে যাবে।

অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আহত শিক্ষার্থীর পিতা মনির হোসেন এব্যাপারে প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করার কথাও জানিয়েছেন।

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু,যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর