সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে মণিহার সিনেপ্লেক্সের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরে সিনেমা প্রেমীদের জন্য মনিহার সিনেমা হল কর্তৃপক্ষ এবার উপহার দিল সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরো একধাপ এগিয়ে গেলো মনিহার সিনেপ্লেক্সে ।
দক্ষিণ এশিয়ার মধ্যে মনিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়ত। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রবেশ করলো দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ যশোর মণিহার সিনেমা হল।

শুক্রবার (১৫ নভেম্বর ) সকাল সোয়া দশটায় মনিহার সিনেমা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টায় ফিতা কেটে সিনেপ্লেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন এস ইসলাম এন্ড সন্স এর পরিচালক নেহাল নাদির। এসময় উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু,যশোর মণিহার সিনেমা হলের ব্যাবস্থাপক ফারুক হোসেন, তোফাজ্জেল হোসেনসহ অন্যান্যরা।

প্রথম দিনে সকাল সাড়ে দশটায় টায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত সিনেমা “দরদ”।
৬৬ আসন বিশিষ্ট্য আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা।

উল্লেখ্য যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর