সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন গরীব মহিলার কাছ থেকে সরকারি ভিজিডি’র ২০ বস্তা চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্টির ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটোয়ারির ছেলে ফারুক হোসেন, মৃত আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন ও সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেনসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ইউনিয়ন থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন তাসলিমা বেগম, হাজিরা বেগম, আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন অসহায় নারী। তারা চাল নিয়ে ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা তাদের মারপিট করে ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীরা বলেন, আমারা গরীব তাই সরকার থেকে কার্ডের মাধ্যমে আমাদের ভিডিডির চাল দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সব চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দিয়েছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি। চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, চাল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করা করেছে। মামলাটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর