সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলাদা কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোর শহরের ভৈরব চত্বরে পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও পদত্যাগি নেতারা।
ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক রাশেদ খান ও সদস্য সচিব জেসিনা মুর্শিদের নেতৃত্বে বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলে ভারতের জাতীয় পতাকা ছিড়ে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা ‘ভারতের আগ্রাসণ ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ দিল্লি না ঢাকা’ ‘দালালি না রাজপথ’ সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রতিবাদি স্লোগান দিতে থাকেন। পরে ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহবায়ক দেবব্রত দাস, যুগ্ম সদস্য সচিব সাইদ হাসান, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন, মুখপাত্র ফাহিম আল ফাত্তাসহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এর আগে একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির পদত্যাগী যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ ও সজীব হোসেনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করাসহ ভারতের আগ্রাসন বন্ধের দাবি করেন নেতাকর্মীরা। এ সময় ভারত ও ইসকন বিরোধী বিভিন্ন ধরণেন স্লোগান দেন তারা। মঞ্চের সামনে ভারতের জাতীয় পতাকা পদদলিত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে পদত্যাগ করা ছাত্রনেতা মাসুম বিল্লাহ, সজীব হোসেন, যশোর কমিউনিটির পরিচালক রায়হান হোসেন প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর