সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাই পরশসহ দুজন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

যশোর প্রতিনিধি,রাইসুল ইসলাম অপু :

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি তার জামাই বাসেদ আলী পরশ ও আমিনুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার জানান মামলার এজাহার ও পারিবারিক সুত্রে জানতে পারি, নিহতের জামাই পরশের শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ এবং মেয়ের প্রতি দীর্ঘদিনের ব্যক্তিগত ক্ষোভ থেকে অনেক দিন ধরে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিলো। এছাড়া আমিনুল ইসলাম সাগরের সঙ্গেও আলমগীরের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাদের দুজনের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ভাড়াটে খুনি দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি। এ ঘটনায় কোতোয়ালি থানায় জামাই পরশ ও আমিনুল ইসলাম সাগরসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে পুলিশ জানায়। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পাশ থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা আলমগীর হোসেনকে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মূল আসামিসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। পুলিশ অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর