সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে প্রথম নারী পুলিশ প্রধান রওনক জাহান

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

যশোর প্রতিনিধি :

যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রওনক জাহান।রোববার সকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এর আগে, সড়ক পথে ঢাকা থেকে যশোর পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের আদেশ দেওয়া হয়।

রওনক জাহান ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন।

যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে বলে স্থানীয়রা আশা করছেন। একই সঙ্গে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, এর আগে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ গত ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে যোগদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু,
যশোর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর