সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে প্রতারণা করে টাকা আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা।

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী কোতয়ালী আদালতে প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে কবির হোসেন নামে এক ব্যবসায়ী মামলা করেছেন। তিনি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার মৃত ওসমান খন্দকারের ছেলে ও মেসার্স ননীফল ইউনানী ঔষধালয় ও নার্সারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

মঙ্গলবার সকালে তিনি আদালতে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে তার প্রতিষ্ঠানের সাবেক তিন কর্মচারীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলায় বিবাদি করা হয়েছে তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিযুক্ত তিন কর্মচারীকে।

তারা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর এলাকার মোতালেব খানের ছেলে সাব্বির খান(২২) একই এলাকার শহিদুল ইসলামের ছেলে নেওয়াজ মো. অভি(২০) ও যশোর কোতয়ালী থানাধীন খিতিবদিয়া এলাকার মিজানুর চাকলাদারের ছেলে আকাশ চাকলাদার(২৩)।

মামলায় বাদী দাবি করেছেন যে, আসামীদের মধ্যে প্রথম আসামী সাব্বির খান ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের অর্থ সঞ্চালন করতেন। দ্বিতীয় আসামী নেওয়াজ মো. অভি সেলসম্যান হিসেবে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করতেন এবং তৃতীয় আসামী আকাশ চাকলাদার ভিডিও এডিট করে প্রতিষ্ঠানের প্রচারে অংশগ্রহণ করতেন। তারা বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ও অন্য কর্মচারীদের বেতন বাবদ ও ব্যাংকে টাকা জমা রাখার জন্য সর্ব মোট ১৩ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

বাদী আরও উল্লেখ করেছেন, তারা একাধিকবার টাকা ফেরতের জন্য যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন। অবশেষে ২৫ অক্টোবর ২০২৪ তারিখে আসামীদের সঙ্গে মীমাংসার চেষ্টা করেন। তবে তারা একে অস্বীকার করে তাদের অপরাধ স্বীকার করে জানান যে, তারা কোনভাবেই টাকা ফেরত দিতে পারবেন না এবং বাদীকে হুমকি দেয়।

এ ঘটনায় বাদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী কোতয়ালী আদালতে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করেছেন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর