সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে প্রকাশ্যে আ.লীগের ঝটিকা মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরে বিএনপির অফিস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা শেষে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে তারা ঝটিকা মিছিল বের করেন। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানায় গিয়ে শেষ হয়। মিছিলে ১৫-২০ জন নেতা-কর্মী অংশ নেন। মিছেলে নেতা-কর্মীদের আওয়ামী লীগ ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

৫ আগস্ট সরকারের পতনের পর এই প্রথম যশোরে এমন মিছিল হলো। তবে মিছিলের কথা জানেন না বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক।

জানা গেছে, জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়ার আদালতে এদিন ২৫ নেতা-কর্মীর হাজিরা দেন।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু জানান, জেলা বিএনপি অফিস পোড়ানোর যে মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে; সেটা মিথ্যা বানোয়াট। সোমবার ওই মামলায় ২৫ জন হাজিরা দিতে গিয়েছিলাম। নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করি।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর