সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ‘পৃথিবী ও কলা বিপ্লব দিবস’ উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরে ‘পৃথিবী ও কলা বিপ্লব দিবস’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ ৩ জন সাংবাদিক ও ১ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আর্ট মাদার আর্থ ফাউন্ডেশনের আয়োজনে এবং সামাজিক সচেতন সংস্থার (সাসস) পৃষ্ঠপোষকতায় বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় যশোর পৌরপার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাসস যশোর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলাম পিপিএম ও দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা। উপস্থিত ছিলেন সাসস যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য কাজী সায়েম, মেহেদি হাসান টনি, ইয়ানুর রহমান, কাজী জাফর, আরমান হোসেন, মিজানুর রহমান, অনিক হোসেন শুভ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা ও পুলিশের উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলামকে সাসসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ক্রেস্ট প্রদানে মনোনীত সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বিশেষ কারণ বশত অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সহকর্মী মীর মঈন হোসেন মুসা। ক্রেস্ট প্রদান শেষে কেক কাটা ছাড়াও পৌরপার্কে ২টি ফলজ ও ফুলের গাছ রোপন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর