সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে পরিবহনের ভিতরে হেলপারের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরে পার্কিংয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহনের ভিতর থেকে এক বাস হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে শহরের মনিহার এলাকার মনির উদ্দিন তেল পাম্পের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। নিহত হেলপার বাপ্পি (২৫)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনির উদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল। সে একা গাড়িতে ছিলো। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এবং গাড়ির ভিতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজারকে পুলিশ হেফাজতে নিয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর