সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ডা. শামা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

ডা. শামারুখ মাহজাবীন শামা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ( ১৩ নভেম্বর ) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সম্মিলিত নাগরিক সমাজ, যশোর।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোরের কৃতী সন্তান উদীয়মান ডাক্তার শামারুখ মাহজাবীন শামাকে পরিকল্পিতভাবে হত্যার পর এটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। অভিযুক্তরা বিগত সরকারের প্রভাবশালী আওয়ামী লীগে নেতা হওয়ায় বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করেছে। গত এক দশক ধরে
সন্তান হত্যার বিচারের দাবিতে পথে পথে ঘুরছেন শামার বাবা। এটা কোন ভদ্র সমাজের কাজ হতে পারে না। ক্ষমতা সমাজকে কতটা বর্বরতা শেখায় এটাই প্রমাণ করে এই মামলা।
নেতৃবৃন্দ শামা হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শামারুখ মাহজাবিনের পিতা প্রকৌশলী নুরুল ইসলাম, আইডিইবি’ যশোর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা হারুন অর রশীদ, আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক রুহল আমিন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ নভেম্বর যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ধানমন্ডির বাসা থেকে তার পূত্রবধূ ডা. শামারুখ মাহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম মেয়ের শ্বশুর খান টিপু সুলতান, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের ভিত্তিতে ময়নাতদন্ত, পুনঃময়নাতদন্ত করেও ঘটনার এক দশকে মৃত্যু রহস্যের জট খোলেনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর