সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে জমি দখল করতে গিয়ে যুবলীগ ক্যাডার কে জনতার ধাওয়া

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে বিবদমান জায়গা দখল করতে গিয়ে আলোচিত ভূমিদস্যু ও যুবলীগ ক্যাডার আরজু মল্লিক বিপুল ও তার সহযোগীদের ধাওয়া দিয়েছে স্থানীয় জনতা। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় ভূমিদস্যুত আরজু মল্লিক বিপুল ও শম্ভু নাথ মল্লিকের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ নামে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে আলোচিত ভূমিদস্যু যুবলীগ ক্যাডার আরজু মল্লিক বিপুল ও শম্ভু নাথ মল্লিক সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী জোর পুর্বক জায়গা দখল করতে আসলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধা দেয়। এসময় আরজু মল্লিক বিপুল ও সন্ত্রাসীরা আমির আলী নামে একজন দিনমজুর মারধর ও হুমকি ধামকি দিতে থাকলে স্থানীয় জনতা একতাবদ্ধ হয়ে ভূমিদস্যু আরজু মল্লিক বিপুল ও তার সহযোগীদের ধাওয়া দিলে দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়।

উল্লেখ্য, এই ঘটনার আগেও একবার একই জমি বিপুল ও তার সহযোগীরা দখল করতে আসে। সময় দখলে বাধা দেওয়ায় জমির দাতা হিমেলকে পিটিয়ে হত্যা করে বিপুল ও তার সহযোগীরা সে মামলাও চলমান রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর