সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে চিহ্নিত সন্ত্রাসী জিতুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু, যশোর প্রতিনিধি–

যশোরে শরিফুল ইসলাম জিতু নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। জিতুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, জিতু দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হন। পরে পরিবার তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। সেখানে থেকে শনিবার জিতু পালিয়ে নিজ এলাকায় চলে যায়। এরপর পরিবারের লোকজনসহ আশপাশের কয়েকজনকে মারপিট করেন তিনি। পরে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ওসি আরও জানান, জিতুকে আটকের পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিতুর বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এর একটি মামলা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর