সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহালের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

বিডিআর হত্যাকান্ড মামলায় চাকরিচ্যুত সদস্যদের পূণর্বহালের দাবিতে বুধবার যশোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুবেদার মোঃ হুমায়ুন কবির।

মানববন্ধন কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদ-এর কেন্দ্রীয় ও জেলা সমন্বয়ক ওহিদুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেঃ আঃ সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিঃ আঃ লতিফ, বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ সামির হোসেন, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, যশোর সদর উপজেলা সমন্বয়ক মোঃ কামরুজ্জামান সহ বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় গণহত্যায় যে সব চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে শহীদ করা হয় তার সুস্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পিলখানা বিডিআর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী যাঁরা এই হত্যাকান্ডে সরাসরি জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করারও আহবান জানানো হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন যে সব নিরপরাধ বিডিআর সদস্য জেল বন্দী আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বিডিআর নেতুবৃন্দ আরও বলেন সকল চাকরিচ্যুত সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পূনর্বহাল করতে হবে এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারী শহীদ সেনা হত্যা দিবস রাষ্ট্রিয়ভাবে পালন করারও জোর দাবি জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর