সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে যশোর সদর উপজেলার মন্ডলগাতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ দুপুর ৩টায় ডিবি কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো।

 

আটককৃতরা হলো যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার কবির হোসেনের ছেলে মুরাদ হোসেন, মন্ডলগাতি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে শুকুর আলী, কৃষ্ণবাটি গ্রামের জাহাঙ্গীর কবিরের ছেলে ফয়সাল ও যশোর শহরের রায়পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে জিসান।

 

 

ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর সদর উপজেলার মন্ডলগাতি সত্তরঘর বস্তির একটি পরিত্যক্ত ঘরে কতিপয় চিহিৃত সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্ত্রাসী ঘরের পিছনে খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে ২জনকে হাতে নাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৪টি ককটেল বোমা, বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের তথ্যমতে আরো ২জনকে একই এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর