সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ইতিহাস গড়তে চলেছে, দেশের সবথেকে বড় মাহফিলের জন্য প্রস্তুত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরে ইতিহাস গড়তে চলেছে দেশের প্রখ্যাত ছয় জন আলেমে দ্বীনসহ ইসলামিক স্কলারদের সমন্বয়ে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। আর এ মাহফিল নিয়ে ধর্মপ্রাণ মুসলিম মানুষের মধ্যে একধরনে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা দিয়েছে। মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

নতুন বছরের ১, ২ ও ৩ জানুয়ারি যশোর শহরের পুলেরহাটের আদ্‌-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠ এ মাহফিল অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিলে ৮-১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।

 

আয়োজকরা জানিয়েছেন, দেশের প্রখ্যাত ছয় জন আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রথম দিন ১ জানুয়ারি (বুধবার) আলোচনা করবেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ও আল্লামা মামুনুল হক। দ্বিতীয় দিন ২ জানুয়ারি (বৃহস্পতিবার) আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন (৩ জানুয়ারি) শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারি।

প্রতিদিন বিকেল ৩টা থেকে তাফসীরুল কুরআন মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে নারীদের জন্য বসার পৃথক ব্যবস্থা থাকবে। প্রতিদিন ইসলামী নাশিদ পরিবেশন করবেন দেশ বরেণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা।

 

এ ব্যতিক্রমী আয়োজনে জন্য আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ থেকে ৩০০ বিঘা জমিজুড়ে এ মাহফিলের মাঠ তৈরি করা হয়েছে। মাহফিল ভেতরে প্রবেশ জন্য চারটি ও বাইরে যাওয়ার জন্য ৪টি গেট করা হয়েছে। ৮-১০ লাখ লোকের জন্য আলো, পানি বাথরুম ও ওযুখানা তৈরি করা হয়েছে।

 

১৮-২০টি এলইডি স্কিনের মাধ্যমে লাইভ দেখানো হবে। মূল মাঠসহ আশপাশে ৪টি মাঠে এই এলইডি স্কিন থাকবে। এছাড়া বিশেষ করে মহিলাদের বসার জন্য তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ্‌-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় বসে এলইডির মাধ্যমে দেখতে পারবেন।

 

মাহফিলে আসা শ্রোতাদের জন্য আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব খাবা দোকান থাকবে। সেখান থেকে খাবার কিনে খেতে পারবে যে কেউ। এছাড়া মাহফিল মাঠে কেউ রাত্রিযাপন করতে পারবে না। আর নিরাপত্তার স্বার্থে মাহফিলে ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর