সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

রাইসুল ইসলাম অপু, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে এক ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) শহরের আশ্রম রোডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাহিদ হোসেন (৪০) সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। জাহিদ স্ত্রী-সন্তান নিয়ে আশ্রম রোডে ভাড়াবাড়িতে বসবাস করতেন। হাসপাতালের জরুরি বিভাগে জাহিদের লাশ ফেলে কৌশলে পালিয়ে যান অভিযুক্ত ইজিবাইক আশরাফুল ইসলাম আশা।

জানা যায়, শনিবার বেলা ১০টার দিকে আশ্রম রোডে ফারুকের গ্যারেজে ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ হোসেন। এসময় আরেক ইজিবাইক চালক রেলরোড এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশার সাথে তার তর্কবিতর্ক হয়। এতে আশা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জাহিদ পড়ে যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, জাহিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা, কপাল ও বাম চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, জরুরি বিভাগের চিকিৎসক ইজিবাইক চালক জাহিদকে মৃত ঘোষণার পর লাশ ফেলে কৌশলে পালিয়ে যান খুনি আশরাফুল। তিনি ঘটনার সাথে জড়িত এটা প্রথমে বুঝতে পারেননি। ঘটনার সাথে জড়িত আশরাফুল ইসলাম আশার বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনের নম্বরে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ইজিবাইক পরিষ্কারের সময় তর্কবিতর্কের জেরে আশরাফুল ইসলাম আশার লাঠির আঘাতে জাহিদ হোসেন খুন হয়েছে৷ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশাকে আটকের চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর