মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত অন্তত ১১

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত এগারোজন আহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় তারা পদদলিত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ইর্মাজেন্সী মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম। তিনি বলেন, মাহফিলে আহত ১১ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত সবাই এখন শঙ্কামুক্ত।

আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এসময় সড়কের উপরে মানুষের ভেতরে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক মৃত্যুর গুজবও রটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুনিদিষ্ট তথ্য দিতে পারেনি।

এদিকে আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তজার্তিক খ্যাতিমান বক্তা ড. মিজানুর রহমান আজাহারীর আসর খবরে মাহফিল প্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শীত উপেক্ষা করে শুক্রবার সকালে থেকেই মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। যানজট কারনে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। গোটা শহরতলিতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই মূল অনুষ্ঠানে স্থলে পৌঁছাতে পারেনি। দূর থেকেই বক্তব্য শুনতে হয়েছে। এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর