মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার ও বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী হাসান আলী আর নেই

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সময়ের শিরোনাম ডেস্ক রিপোর্ট : 

যশোরের বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী ও হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১০ আগস্ট) সকাল ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

হাসান আলী দীর্ঘদিন ধরে দেশসেরা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সমাজসেবক হিসেবেও তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে যশোরের পোস্ট অফিস পাড়ার নিজ বাড়িতে স্বজন, বন্ধু ও গুণগ্রাহীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর স্থানীয় ঈদগাহ্ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি ৬ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

হাসান আলীর আত্মার মাগফিরাত কামনা করে তার সন্তানরা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর