সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান রাজু আহম্মেদকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের মুড়লি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল।

ইন্সপেক্টর কাজী বাবুল জানান, রাজু আহম্মেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি জেলা বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (৫ জানুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখছে।

রাজু আহম্মেদ আওয়ামী লীগের শাসনামলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য নাবিল আহম্মেদের অনুসারী এবং যশোরের আরেক প্রভাবশালী নেতা আনোয়ার হোসেন বিপুলের ঘনিষ্ঠজন ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় রাজনীতিতে তার ভূমিকা এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছিল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর